বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারে ব্যাপক সংঘর্ষ, কমান্ডারসহ ৩০ সেনা নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সাগাইং অঞ্চলে জান্তাবিরোধী প্রতিরোধ যোদ্ধাদের গ্রুপ পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) সদস্যদের সঙ্গে সংঘর্ষে সামরিক বাহিনীর ৩০ সদস্য নিহত হয়েছেন।

বুধবার ভারতীয় বার্তাসংস্থা এএনআই এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

গণমাধ্যমটির খবরে বলা হয়, মিয়ানমারের মান্দালাই শহরের দক্ষিণ-পশ্চিমে ইরাবতী নদীর তীরের সাগাইং অঞ্চলে বিদ্রোহীদের দমনে অভিযান শুরু করে দেশটির সামরিক বাহিনী। এরপরই পিডিএফ যোদ্ধাদের সঙ্গে জান্তা সরকারের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় শহরের বাইরে সামরিক বাহিনীর একটি কনভয় ল্যান্ডমাইনের কবলে পড়ে। এ সময় কমান্ডারসহ সরকারি বাহিনীর প্রায় ৩০ সেনা নিহত হন।

পিডিএফের একজন মুখপাত্র জানিয়েছেন, সরকারি বাহিনীর একজন সিনিয়র কমান্ডারকে অভিযান চালাতে এ এলাকার দিকে আসার কথা বলতে শুনেছিলাম। এরপর থেকেই ওই কনভয়ের অপেক্ষায় ছিলাম আমরা।

প্রসঙ্গত, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে জান্তার হাতে অন্তত ১১৬৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া কারাগারে বন্দি ৭ হাজার ২০০-র বেশি মানুষ।

 

এ জাতীয় আরও খবর

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার