বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূজার আয়োজনে নারিকেলের বরফি

news-image

নিউজ ডেস্ক : চলছে পূজার মৌসুম। পূজো মানেই নানা জাতের খাবারের সমারোহ। আর নারিকেলের তৈরি যেকোনো মিষ্টি খাবার মানেই স্বাদে অনন্য। নারিকেল দিয়ে নাড়ু, হালুয়া, পায়েশ, পিঠা আরও কত কী তৈরি করা যায়। এছাড়া নারিকেলের বরফিও একটি সুস্বাদু খাবার। মিষ্টি খেতে যারা পছন্দ করেন, তারা চাইলে ঝটপট তৈরি করে নিতে পারেন নারিকেলের বরফি। এটি তৈরিতে যেমন সহজ তেমন কম উপকরণ দরকার হয়।

চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ

১. নারিকেল বাটা ৪ কাপ

২. ঘন দুধ ২ কাপ

৩. সুজি ৪ টেবিল চামচ

৪. ঘি ১ কাপ

৫. চিনি ২ কাপ

৬. এলাচ গুঁড়া ৪ টি

৭. বাদাম কুচি ২ টেবিল চামচ

৮. কিশমিশ ২ টেবিল চামচ।
প্রস্তুত পদ্ধতি

প্রথমেই প্যান গরম করে তাতে ঘি দিয়ে দিন। এরপর ঘি গরম হলে তাতে সুজি দিয়ে ভেজে নিন। এরপর তাতে নারিকেল বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিন। নারিকেল ভাজা হলে তাতে দুধ, চিনি, বাদাম কুচি, কিশমিশ দিয়ে নাড়তে থাকুন। এবার মিশ্রণটি ঘন হয়ে আঠালো হয়ে এলে এলাচ গুঁড়া দিয়ে নামিয়ে নিন। এরপর প্লেটে ঘি মেখে তাতে ঢেলে ছড়িয়ে নিন। এরপর পছন্দসই আকারে কেটে তার উপরে কিশমিশ ও বাদাম দিয়ে পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল