,

৩০ ডিসেম্বরের মধ্যে সারাদেশে কমিটির নির্দেশ বিএনপির

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে দলের সব জেলা-উপজেলা, থানা-ওয়ার্ড ও ইউনিয়নের সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছে বিএনপির হাইকমান্ড।

মঙ্গলবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও পেশাজীবীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে মঙ্গলবার সাংগঠনিক সম্পাদকের সঙ্গে বৈঠক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বৈঠকে আগামী ৩০ ডিসেম্বর মধ্যে দলের সব পর্যায়ের সাংগঠনিক পুনর্গঠনের কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা জানান, বৈঠকের শুরুতে একটি সাংগঠনিক প্রস্তাবনা তুলে ধরেন বিএনপির শীর্ষ নেতা। সেটার আলোকে সব জেলা, উপজেলায় দলের সম্মেলন করে কমিটি গঠন করারও নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে দলের দ্বন্দ্ব-সংঘাতপূর্ণ জেলা-উপজেলাগুলোতে দ্রুত বিরোধ নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে সাংগঠনিক সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন রুহল কুদ্দুস তালুকদার দুলু, শ্যামা ওবায়েদ, ফজলুল হক মিলন, সাখাওয়াত হোসেন জীবন, বিলকিস আক্তার শিরিন প্রমুখ। তবে, সাংগঠনিক সম্পাদকদের মধ্যে একজন বিদেশে অবস্থান করায় এবং আরেকজন মামলা সংক্রান্ত কারণে বৈঠকে উপস্থিত হতে পারেননি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের