বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুপালং ক্যাম্প থেকে অস্ত্র-মাদকসহ ৬ রোহিঙ্গা গ্রেপ্তার

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে অস্ত্র ও মাদকসহ ৬ রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ভোরে উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের জি-ব্লকের শেড নং-৪১ ও ৪২ এর পাশের কাঁটাতারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে ১৪ এপিবিএন ও জেলা পুলিশের সদস্যরা।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান, একটি কার্তুজ ও ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- নুর হোসেন (২৭), মোহাম্মদ ফারুক (৩৫), নুর হোসেন (৪০), মোহাম্মদ কামাল হোসেন (৩০), জিয়াউর রহমান (৩১) ও আয়াতুল্লাহ (২৮)।

তারা সবাই উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বাসিন্দা বলে জানা গেছে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক বলেন, অভিযানের সময় তারা দেশীয় অস্ত্র সঙ্গে নিয়ে ইয়াবা সেবন করছিলেন। পরে তাদের উখিয়া থানা-পুলিশে সোপর্দ করে মামলা রুজু করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল