বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি বিমানবন্দরে ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ সৌদি আরবের জাজানের কিং আব্দুল্লাহ্ এয়ারপোর্টে ৮ অক্টোবর হুতি মিলিশিয়াদের বোমাবাহী ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ওই ঘটনায় কয়েকজন বাংলাদেশী শ্রমিকসহ ৮ বেসামরিক লোক আহত হয়েছে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও উদ্বেগ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, এ ধরনের হামলা আর্ন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লংঘন, নৈতিক মূল্যবোধ বিবর্জিত ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সৌদি আরবের ওপর হুতি মিলিশিয়াদের ক্রমবর্ধমান হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। এ ধরনের হামলা, চলমান শান্তি প্রচেষ্টাকে ব্যহত করবে। ইয়েমেন সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে ঢাকা সৌদি আরব ও তার ভ্রাতৃপ্রতীম জনগণের সাথে সংহতি প্রকাশ করে এ ধরনের দায়িত্বহীন কাজের নিন্দা জানিয়েছে।

রিয়াদে অবস্থিত বাংলাদেশী দূতাবাসকে হুতি মিলিশিয়াদের সর্বশেষ হামলায় আহত বাংলাদেশী নাগরিকদের দেখাশোনা ও প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল