বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজায় গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

news-image

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় দুর্গাপূজায় গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একইসঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা ১০টায় উপজেলার রনগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মৃত সুকুরঞ্জন কবিরাজের ছেলে শুলিন কবিরাজ (৭০) ও তার স্ত্রী পুষ্প রানী (৬৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মন্দিরের গেট খুলতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে পুষ্প রানী জড়িয়ে পড়েন। এ সময় স্বামীর ডাকে সাড়া না দেয়ায় স্বামী গিয়ে স্ত্রীকে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা স্বামী-স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দম্পতিকে মৃত ঘোষণা করেন। নিহত দম্পতির দুই ছেলে রয়েছে। এ ঘটনায় নিহত দম্পতির পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মন্দিরের বিদ্যুৎ ওয়ারিং লাইনের তার লিক থেকে লোহার গেট বিদ্যুতায়িত ছিল। দম্পতির মৃত্যুতে কোনো সন্দেহ না থাকায় ময়নাতদন্তের প্রয়োজন হয়নি।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল