,

লুৎফর হাসানের সঙ্গে অবন্তী সিঁথির গান

news-image

বিনোদন প্রতিবেদক : ঘুড়ি খ্যাত গায়ক লুৎফর হাসানের সঙ্গে নতুন গান নিয়ে আসছেন শিস বালিকা খ্যাত অবন্তী সিঁথি। সম্প্রতি এই গানের অডিও-ভিডিও সম্পন্ন হয়েছে। গানের কথা ও সুর লুৎফর হাসানের। সঙ্গীত আয়োজনে আমজাদ হোসেন। ভিডিও পরিচালনা করেছেন শান সায়েক।

লুৎফর হাসান বলেন ‘দুই সংসারের দুই অসুখী মানুষের হাহাকারের গল্প নিয়ে এই গান। এমন অনেকেই কিংবা প্রায় সকলেই এই গোপন ব্যথায় আক্রান্ত, তার মনের মানুষের সঙ্গে হয়তো তার সংসার হয়নি। পৃথক বসবাসের ব্যাকুলতা উঠে এসেছে গানের কথায়। সুরেও রয়েছে সেই বিরহের উপাদান।‘

অবন্তী সিঁথি এর আগে লুৎফর হাসানের কথায় বিচ্ছিন্নভাবে গাইলেও দ্বৈত গানে এবারই প্রথম । শান সায়েক কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত থাকলেও ভিডিও নির্মাতা হিসেবে যাত্রা শুরু তাদের এই গানের মাধ্যমেই।

‘কেমন আছো বন্ধু তুমি’ গানটি প্রকাশ পাবে লুৎফর হাসানের নিজস্ব ইউটিউব চ্যানেলে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের