,

গ্রিসে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
এক মাসেরও কম সময়ের ব্যবধানে গ্রিসে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১২ অক্টোবর) দেশটির ক্রিট দ্বীপে স্থানীয় সময় দুপুর ১২টা ২৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশটির সিটিয়া বন্দর শহর থেকে প্রায় ৩১ মাইল দক্ষিণ-পূর্বে। আর ভূপৃষ্ঠের ৬ দশমিক ২ মাইল গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।

তবে এই ঘটনায় তাৎক্ষণিক গুরুতর ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ এবং দমকল কর্মীরা ক্ষতির জন্য পূর্ব ক্রিট এলাকায় তল্লাশি চালাচ্ছে।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর গ্রিসের ক্রিট দ্বীপে ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় একটি ভবনের নিচে চাপা পড়ে একজন নিহত হন। এছাড়া বেশ কয়েকজন আহত হন। এরপর আজ আবার একই জায়গায় আগের চেয়েও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হলো।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের