,

কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী নাজিরা মৌ

news-image

বিনোদন প্রতিবেদক : কন্যাসন্তানের মা হলেন জনপ্রিয় অভিনেত্রী-মডেল নাজিরা আহমেদ মৌ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ১১ অক্টোবর রাত ১০টা ৫৪ মিনিটে প্রথমবার ফুটফুটে সন্তানের মা হন মৌ। মেয়ের নাম রাখা হয়েছে মাইরা রহমান।বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরা মৌ নিজেই।

জানা যায়, মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।নির্ধারিত সময়ের ২৪ দিন আগের সিজারের মাধ্যমে জন্ম হয় কন্যা মাইরা রহমানের।তবে হাসপাতালে তাদের দুই/তিন দিনের মতো থাকা লাগবে হাসপাতালে।মৌ তার মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

চলতি বছরের ২০ জানুয়ারি রাজধানীর বনানীর একটি ঘরোয়া আয়োজনে রেস্তোরাঁয় বিয়ে হয় নাজিরা মৌয়ের।তাঁর স্বামী নাম মিজানুর মুরাদ রহমান পেশায় ব্যবসায়ী। তিনি থাকেন যুক্তরাজ্যে।

উল্লেখ্য,২০০৬ সালে বিনোদন বিচিত্রা প্রতিযোগিতায় রানারআপ হয়ে মিডিয়ায় আসেন নাজিরা মৌ। পরের বছরই দেবাশীষ বিশ্বাসের নাটক দিয়ে অভিনয়ে পথচলা শুরু তার। তবে এর পরের ৮ বছর শুধু র্যাম্প মডেল ও বিজ্ঞাপনে কাজ করেছেন এই অভিনেত্রী। ২০১৫ সাল থেকে টেলিভিশনে নিয়মিত অভিনয় করছেন তিনি।

মূলত বিজ্ঞাপনে কাজ করে পরিচিতি পান অভিনেত্রী নাজিরা মৌ। তবে তিনি মডেলিংয়ের পাশাপাশি নাটকেও কাজ করেছেন। শুরুতেই তৌকীর আহমেদ ও অপূর্বসহ জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন তিনি। ছোটপর্দার গণ্ডি পেরিয়ে কাজ করছেন রুপালী পর্দায়ও।নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তাও পান এই গ্ল্যামারকন্যা।

নাজিরা মৌ অভিনীত প্রথম চলচ্চিত্র ‘নন্দিনী’।এতে মৌয়ের বিপরীতে অভিনয় করছেন ভারতের প্রখ্যাত অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত।ছবিটির মুক্তির অপেক্ষায় রয়েছে বর্তমানে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের