বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরাগে ট্রলারডুবি: ৩ দিনের মাথায় নিখোঁজ মা-মেয়ের মরদেহ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর অদূরে আমিনবাজার এলাকায় তুরাগ নদে কয়লার ঘাটে ইঞ্জিনচালিত ট্রলারডুবির ঘটনায় আরও এক নারী ও তার শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। এ নিয়ে এখন পর্যন্ত মোট সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) সকালে রূপায়ন বেগম (৩০) নামে ওই নারীর মরদেহ আমিনবাজার সেতুর নিচে ভেসে ওঠে। তার তিন বছরের শিশুকন্যার মরদেহ উদ্ধার করা হয় মুন্সিগঞ্জের মুক্তারপুর নদী থেকে।

বিকেলে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (মিডিয়া) মো. রায়হান জাগো নিউজকে এসব তথ্য জানান।

তিনি বলেন, এ নিয়ে মোট সাতজনের মরদেহ উদ্ধার করা হলো। তাদের মধ্যে এখন পর্যন্ত ছয়জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। রূপায়ন বেগম ও তার শিশুকন্যা ছাড়া উদ্ধার অন্যরা হলেন শিউলি আক্তার (২০), ইমরান (৩), ফারহান মনি (৪), আরমান (৪) এবং নাম না জানা একজন।

শনিবার (৯ অক্টোবর) ভোর ৫টার পর মাঝনদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি তলিয়ে যায়। ডুবে যাওয়ার সময় নৌকার কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠে আসেন। এরপর সকাল ৮টা ৫০ মিনিটে উদ্ধার অভিযান শুরু হয়। অভিযানে ফায়ার সার্ভিসের ছয়টি ডুবুরি দল এবং নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএ অংশ নেয়। শনিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ চার শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে তীব্র স্রোত ও আলো স্বল্পতার কারণে প্রথম দিনের অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল