,

কাশ্মীরে গুলিতে ৫ ভারতীয় সেনা নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে পাঁচ সেনাসদস্য নিহত হয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত যেসব হামলা হয়েছে তার মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল দেবেন্দ্র আনন্দ সোমবার এ তথ্য জানিয়েছেন। খবর আল-জাজিরার।

তিনি বলেন, তল্লাশি অভিযান পরিচালনার সময় সম্ভবত অনুপ্রবেশকারীদের গুলিতে একজন কর্মকর্তাসহ চার সেনা সদস্য নিহত হয়েছেন। অভিযান এখনও অব্যাহত রয়েছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে একটি পাহাড়ি এলাকায় ভারতীয় সেনাবাহিনী ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গুলি বিনিময়ের সময় এ হতাহতের ঘটনা ঘটে।

গত ফেব্রুয়ারিতে ভারত ও পাকিস্তানের মধ্যে ডি- ফ্যাক্টো সীমান্তে যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়। তারপর থেকে ওই এলাকায় ভারতীয় সেনাবাহিনীর ওপর এটাই সবচেয়ে ভয়াবহ হামলা।

১৯৪৭ সালের পর থেকেই কাশ্মীরের কিছু অংশ ভারত আর কিছু অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে। তবে কাশ্মীরকে দু’পক্ষই নিজেদের বলে দাবি করে আসছে।

তিন দশকের বেশি সময় ধরে স্বাধীনতার দাবিতে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা ভারতের সেনাদের সঙ্গে লড়াই করে আসছে। ফলে ভারতীয় সেনাবাহিনী প্রায়ই বিচ্ছিন্নতাবাদীদের দমনে ওই অঞ্চলে অভিযান পরিচালনা করে থাকে।

দু’পক্ষের মধ্যে চলমান এই লড়াইয়ে হাজার হাজার বেসামরিক নাগরিক, সেনা সদস্য ও বিচ্ছিন্নতাবাদীরা নিহত হয়েছে। পাকিস্তান এসব বিচ্ছিন্নতাবাদীদের মদদ দিচ্ছে বলে অভিযোগ ভরতের। তবে বরাবরই পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে আসছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের