শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোমরা স্থলবন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ

news-image

জেলা প্রতিনিধি : দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্থলবন্দরের ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল অব্যাহত থাকবে।

আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী সংগঠন ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ঘোজাডাঙ্গা এক্সপোর্টার, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোশিয়েশনের যৌথ সভা হয়। পরে তারা একটি চিঠিতে জানান, আগামী মঙ্গলবার (১২ অক্টোবর) থেকে শনিবার (১৬ অক্টোবর) পর্যন্ত টানা পাঁচদিন আমদানি-রপ্তানিসহ বন্দরের সমস্ত কাজকর্ম বন্ধ রাখা হবে।

তিনি আরও জানান, চিঠিটি ভোমরা স্থল শুল্ক কাস্টমস ও ভোমরা সিঅ্যান্ডএফ অ্যসোসিয়েশনকে দেওয়া হয়েছে। তবে আগামী রোববার (১৭ অক্টোবর) থেকে বন্দরে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, দুর্গাপূজা উপলক্ষে ভোমরা স্থলবন্দরে টানা ৫ দিন ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

 

এ জাতীয় আরও খবর

এনসিপির মেয়রপ্রার্থী হতে পারেন মনজুর আলম!

গণতন্ত্রের বিজয় হিসেবে বৈশ্বিক স্বীকৃতি: মাহদী আমিন

শূন্যপদ পূরণে ৫ বছর পরিকল্পনা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন

আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো

মাঞ্জিল হায়দার আরও ৫ দিনের রিমান্ডে

বিয়ের দাবিতে অনশনে প্রবাসীর স্ত্রী

হরমুজ প্রণালি খোলা রাখতে ইরানকে চীনের আহ্বান

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ

নারী আসনে বিএনপির সাক্ষাৎকার শুরু শুক্রবার

লেবানন প্রেসিডেন্টের সঙ্গে আজ কথা বলতে পারেন নেতানিয়াহু