বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাপিল শর্মার শো-তে রেগে আগুন সাইফ!

news-image

বিনোদন ডেস্ক : দ্য কাপিল শর্মা শো’-তে এসে হাজির হয়েছিলেন অভিনেতা সাইফ আলি খান। আসন্ন ছবি ‘ভূত পুলিশ’এর প্রমোশনের জন্য এসেছিলেন তিনি, সঙ্গে ছিলেন ইয়ামি গৌতম এবং জ্যাকলিন ফার্নান্ডেজ।

সম্প্রতি ইউটিউব চ্যানেলে শো-এর গ্রীন রুমের বিটিএস ভিডিও শেয়ার হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, শো-এর জন্য এসে গ্রিনরুমে বসেছিলেন সাইফ। এরপরই গ্রিনরুমে কাপিল আসতেই অভিনেতা বলেন, কাপিলের সঙ্গে পুরনো প্রায় দশটা এপিসোডে এসে গল্পগুজব করেছিলেন তিনি। অথচ গ্রিনরুমে বসে দেখলেন, কাপিলের সঙ্গে বলিউডে বাকি সব অভিনেতার ছবি রয়েছে। কিন্তু নিজের কোনও ছবি কাপিলের সঙ্গে না দেখতে পেয়ে ক্ষেপে যান সাইফ আলি খান। ক্ষোভ প্রকাশ করেন সেট ম্যানেজারের ওপরও।

ভিডিওর অন্য অংশে সাইফ পুনরাবৃত্তি করেছেন, তিনি হতাশ হয়েছিলেন তার ছবি গ্রিন রুমে নেই দেখে। কিন্তু তিনি শোয়ের জন্য সমস্ত প্রশংসা করেছিলেন।

পুত্র তৃষাণের জন্মের সময় শো থেকে বিরতি নিয়েছিলেন কাপিল শর্মা। পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে শো-তে ফিরে এসেছেন কাপিল। তার ফিরে আসার পর থেকে শোতে হাজির হয়েছেন অনেক সেলিব্রেটি। এর মধ্যে রয়েছে অক্ষয় কুমার, অজয় ​​দেবগণ, ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ এবং মোহাম্মদ কাইফ, রণধীর কাপুর এবং কারিশমা কাপুর। আসন্ন পর্বে থাকবেন ভিকি কৌশল।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল