,

খিলক্ষেতে নারী ডাক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার

news-image

খিলক্ষেত প্রতিনিধি : রাজধানীর খিলক্ষেতে মাহফুজা আক্তার মুন্নি (২৫) নামে এক নারী ডাক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাতে নিকুঞ্জ-২ এলাকার ৩ নম্বর সড়কের ২৮ নম্বর বাসার ষষ্ঠতলা থেকে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খিলক্ষেত থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, চিকিৎসক মুন্নি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিএস পাস করেন। একটি কোর্সের পরীক্ষার প্রস্তুতি নিতে খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকার ৩ নম্বর সড়কের ২৮ নম্বর ভবনে কয়েকজন নারী চিকিৎসক মেস হিসেবে থাকতেন। মুন্নি থাকতেন ষষ্ঠতলায়। তার রুমমেট গ্রামের বাড়ি গিয়েছিলেন। তিনি ঘরে একাই ছিলেন।

শনিবার রাতে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি খুন হয়েছেন তা এখনও জানতে পারেনি পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের

মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ