,

যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের নতুন অধ্যায় শুরু

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তালেবানের সিনিয়র নেতারা কাতারের রাজধানী দোহায় বৈঠক করেছেন। গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলের যুক্তরাষ্ট্র-তালেবানের এটা প্রথম বৈঠক। আগামীকাল রোববারও আরেক দফা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আল জাজিরার খবরে এই বৈঠককে ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের নতুন অধ্যায়’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বৈঠকের বিষয়ে তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সাংবাদিকদের বলেন, বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে আফগানিস্তানে মানবিক সহায়তাসহ ২০২০ সালের দোহা চুক্তির বাস্তবায়ন ফোকাস করা হয়েছে। তালেবান সরকারের এই পররাষ্ট্রমন্ত্রী জানান, আফগানিস্তানের রিজার্ভ উত্তোলনে যুক্তরাষ্ট্রের আরোপকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তারা।

বৈঠকের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেন, তালেবানকে স্বীকৃতি দেওয়া নিয়ে বৈঠক হয়নি, বরং যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রসহ বিদেশি নাগরিকদের নিরাপদে প্রস্থান, মানবাধিকার ও নারী অধিকার নিয়ে আলোচনা হয়েছে।

কাতার থেকে আল জাজিরার সাংবাদিক নাতাসা ঘোনিম জানিয়েছেন, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তালেবান, নিরাপত্তা ও অর্থনৈতিক প্রতিবন্ধকতার বিষয়ে ফোকাস করেছে। তবে এই বৈঠক থেকে বড় ধরনের কোনো ঘোষণা আসার সম্ভাবনা কম বলেও মন্তব্য করেন এই সাংবাদিক। কারণ হিসেবে তিনি বলেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের চাওয়া এবং তালেবানের চাওয়ার মধ্যে বেশ পার্থক্য দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র সব পক্ষকে নিয়ে সরকার গঠন করতে বললেও তালেবান সেটা করেনি। নারীদের প্রতি তালেবানের আচারণ নিয়েও যুক্তরাষ্ট্র অখুশি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের