বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে ড্রোন হামলায় ৩ বাংলাদেশিসহ আহত ১০

news-image

সৌদি আরবে ড্রোন হামলায় ৩ বাংলাদেশিসহ ১০ জন আহত হয়েছেন। দেশেটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা এসপিএর বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

শুক্রবার (৮ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর জিযানের কিং আবদুল্লাহ বিমানবন্দরে এ হামলা হয়েছে বলে জানিয়েছে এসপিএ। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি, তবে ধারণা করা হচ্ছে- ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এ ঘটনার জন্য দায়ী।সৌদি সেনাবাহিনীর এক কর্মকর্তা এসপিএকে জানিয়েছেন, হামলায় বিস্ফোরক পদার্থ পরিপূর্ণ ‘লাদেন ড্রোন’ ব্যবহার করেছে দুর্বৃত্তরা।আহতদের মধ্যে বাংলাদেশি নাগরিক ছাড়াও ৬ সৌদি ও এক সুদানি নাগরিক রয়েছেন।

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হাতে ২০১৫ সালে ক্ষমতাচ্যুত হন ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদি। তাকে পুনরায় ক্ষমতায় বসাতে ওই বছরই দেশটিতে হুথিবিরোধী অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন যৌথ সামরিক বাহিনী।

সেই থেকে সৌদি আরবের বিভিন্ন শহরে নিয়মিত ড্রোন ও রকেট হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল