একদিনের সন্তান ফেলে প্রেমিকের সঙ্গে পালালেন গৃহবধূ

news-image

যশোর প্রতিনিধি : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে একদিন বয়সের সদ্যজাত সন্তানকে ফেলে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন নিঝুম নামের এক গৃহবধূ (২০)।

বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার পরিবার থানায় যোগাযোগ করলে বিষয়টি জানাজানি হয়। অভিযুক্ত গৃহবধূ যশোর শহরের স্টেডিয়াম পাড়ার শাহিনুর হোসেনের স্ত্রী।

জানা যায়, সন্তান জন্ম দিতে প্রেমিক ইব্রাহিমকে নিয়ে সোমবার দিনগত রাত ১২টা ৫১ মিনিটে হাসপাতালে ভর্তি হন নিঝুম। পরদিন মঙ্গলবার দুপুর ১টায় অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি ছেলেসন্তান জন্ম দেন। কিন্তু একদিনের মাথায় শিশুটিকে হাসপাতালে রেখে নিখোঁজ হন নিঝুম। শিশুটি দুদিন হাসপাতালের সেবিকাদের তত্ত্বাবধানে ছিল। তবে পরিবারের সম্মানহানির ভয়ে বিষয়টি প্রথমে থানায় জানানো হয়নি। একপর্যায়ে পুলিশের সহযোগিতায় শিশুটির নানা-নানির সন্ধান পাওয়া যায়। পরে শিশুটিকে স্বজনদের কাছে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ।

এদিকে হাসপাতালের ভর্তি তথ্যে, শিশুটির বাবার নাম শাহিনুর লেখা হলেও প্রেমিক ইব্রাহিমকে স্বামী হিসেবে পরিচয় দেন ওই নারী। একইসঙ্গে তাদের বাসা শহরের স্টেডিয়াম পাড়া উল্লেখ করা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান