বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ক্ষমতায় থাকলে তিরস্কার পায়

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আ.লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন হয়েছে। মানুষ সহজেই তথ্য প্রযুক্তি ব্যবহার করতে পারছে। আ.লীগ সরকার ক্ষমতায় আসার পর বিদেশ থেকে পুরষ্কার পায় আর বিএনপির ক্ষমতায় আসলে তিরস্কার পায়।

সোমবার বিকালে বিশ্বটেলিযোগাযোগ দিবস উদ্বোধন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে আমাদের দেশ উন্নত বিশ্বের প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলছি। আমরা চেষ্ট করছি আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করতে, যাতে দেশের মানুষ সহজেই তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ করতে পারে। আ.লীগ সরকার প্রতিটি অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক দিয়েছে। যার ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষ ফোনে কথা বলতে পারছে। এবং প্রত্যেক জেলা এবং থানায় টেলিফোন সংযোগ দিয়েছি। আমরা মোবাইল নেটওয়ার্ক গুলোকে টু জি থেকে থ্রী জি করেছি। এবং পরবর্তীতে ফোর জি তে উন্নত করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আশা ছিল নিজস্ব স্যাটেলাইন তৈরি করা। আমরা সেই স্যাটেলাইট তৈরি করার জন্য ইতোমধ্যে সব কাজ শেষ করেছি। আমরা আগামী ২০১৭ সালের মধ্যে এই স্যাটেলাইট উদ্বোধন করব।

বিএনপি যখন ক্ষমতায় আসে তখন দেশের কোনো উন্নতি হয় না। বরং তারা দেশের মানুষকে পুড়িয়ে দেশকে অশান্তিতে পরিণত করে। তারা হরতাল-অবরোধের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে। বিএনপি জামায়াত এসএসসি পরীক্ষার শুরু থেকে হরতাল-অবরোধ করে ফলে আমরা নিদিষ্ট সময়ে পরীক্ষা শেষ করতে পারিনি।

কিন্তু বিএনপি জামায়াত যতই তা-ব মূলক কর্মকা- করুক না কেন। আমরা সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব বিশ্ব দরবারে।

এ জাতীয় আরও খবর

৮ কোম্পানির জ্বালানি তেল আমদানি অনিশ্চিত

রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে কিশোর গ্যাংয়ের ১১৮ গ্রুপ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব

মাদক ও মানবপাচার বন্ধে শিগগির বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপে বসেছে: প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে এলো তেলবাহী জাহাজ

ঢাকার তাপমাত্রা আজ থাকবে যেমন

হঠাৎ পদত্যাগ করলেন মেসিদের কোচ

মার্চ মাসের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল

সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল ঢাবির বাস, আহত ৮

ফের স্বর্ণের দাম বাড়ল, ভরি কত?