,

দশ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীর নাম ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দশটি পৌরসভা নির্বাচনের প্রার্থী চুড়ান্ত করেছে আওয়ামী লীগ। এরমধ্যে রংপুর বিভাগে দুইটি, রাজশাহী বিভাগে দুটি, খুলনা বিভাগে একটি, ঢাকা বিভাগে দুটি এবং চট্রগ্রাম বিভাগে তিনটি পৌরসভা রয়েছে।

বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এসব প্রার্থী চূড়ান্ত করা হয়। তবে রাতে চুড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

যারা আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী হয়েছেন-

ঢাকা বিভাগের নরসিংদী জেলার ঘোড়াশাল পৌরসভায় মো. আল মুজাহিদ হোসেন ও কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া পৌরসভায় মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ।

চট্রগ্রাম বিভাগের ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা পৌরসভায় মো. গোলাম হাক্কানী, ফেনী জেলার ছাগলনাইয়া পৌরসভায় মোহাম্মদ মোস্তফা এবং খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভায় মো. রফিকুল আলম (কামাল)।

রংপুর বিভাগের দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌরসভায় মো. ইউনুছ আলী ও নীলফামারী জেলার ডোমার পৌরসভায় গনেশ কুমার আগর ওয়ালা।

রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর পৌরসভায় মো. মোখলেসুর রহমান ও বগুড়া জেলার সোনাতলা পৌরসভায় মো. শাহিদুল বারী খাঁন।

খুলনা বিভাগের নড়াইল জেলার লোহাগড়ার সৈয়দ মসিয়ুর রহমান। এদিকে মনোনয়ন বোর্ডের যৌথ সভায় মৃত্যুজনিত কারণে স্থগিত হওয়া দুইটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রার্থীও চূড়ান্ত করা হয়। এগুলো হলো- বাগেরহাট মোড়েলঞ্জের খাউলিয়া ইউনিয়ন পরিষদে মো. সাইদুর রহমান ও রামপালের রাজনগর ইউনিয়ন পরিষদে মোসা সুলতানা পারভীন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড