বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ অক্টোবর থেকে পর্যটন ভিসা দেবে ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘ প্রায় দেড় বছর পর আগামী ১৫ নভেম্বর থেকে বিদেশিদের নতুন করে পর্যটন ভিসা দেওয়া শুরু করবে ভারত সরকার। তবে যারা চার্টার্ড ফ্লাইটে করে ভারতে যাবেন তাদের আগামী ১৫ অক্টোবর থেকে ভিসা দেওয়া শুরু হবে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পর্যটন খাতের মাধ্যমে অর্থনীতির চাকা সচল করার লক্ষ্যে ভারত সরকার পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয় এবং রাজ্য সরকারসহ সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে পর্যটন ভিসা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বিদেশি পর্যটকদের প্রবেশে অনুমতি দেওয়ার জন্য বিভিন্ন রাজ্য সরকারের পাশাপাশি পর্যটন খাতের বিভিন্ন অংশীজনের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন আসছে। আলোচনার পর আমরা ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া করোনা সংক্রান্ত নিয়ম মানতে রাজ্য সরকারকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পর্যটকদের দেশে নিয়ে আসা সংস্থা এবং অন্যান্য অংশীজনকেও এ নির্দেশিনা মেনে চলতে হবে।

গত বছর মহামারির কারণে বিদেশিদের সব ভিসা প্রদান স্থগিত করেছিল ভারত সরকার। তবে করোনা সংক্রমণ কমার পর পরিস্থিতি বিবেচনা করে সরকার বিদেশিদের ভারতে প্রবেশ এবং থাকার জন্য পর্যটন ভিসা ছাড়া অন্য যে কোনো ধরনের ভিসা গ্রহণের অনুমতি দেয়। এবার পর্যটন ভিসা চালুর অনুমতিও দিলো ভারত সরকার।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল