বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যালেরিয়ার প্রথম টিকা এলো বিশ্বে

news-image

এই প্রথম বিশ্বের বাজারে আসতে চলেছে মশাবাহিত ভয়ঙ্কর সংক্রামক রোগ ম্যালেরিয়ার টিকা। ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক সংস্থা ‘গ্ল্যাক্সোস্মিথক্লাইন’-এর বানানো বিশ্বের প্রথম ম্যালেরিয়ার টিকা বুধবার বিশ্ব স্বাস্থ্য সং‌স্থার (হু) অনুমোদন পেয়েছে। ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে আফ্রিকায় প্রতি বছর লাখো শিশুর মৃত্যু হয়ে থাকে।

মশাবাহিত রোগ ম্যালেরিয়াকে বিশ্বের অন্যতম প্রাণঘাতী রোগ হিসেবে মনে করা হয়। প্রতি বছর বিশ্বে ম্যালেরিয়ায় আক্রান্ত হয় ২২ কোটির বেশি মানুষ। মৃত্যু হয় প্রায় ৫ লাখ মানুষের, যার বেশিরভাগই শিশু ও নবজাতক। প্রতিবছর মারা যায় ৫ বছরের কম বয়সী দুই লাখ ৬০ হাজারের বেশি শিশু। আর, মোট ম্যালেরিয়া রোগীর ৯৪ শতাংশই আফ্রিকায়।

ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সির তরফে জানানো হয়েছে, ব্রিটিশ ওষুধ সংস্থা গ্ল্যাক্সোস্মিথক্লাইন-এর বানানো ম্যালেরিয়ার এই টিকা ৬ সপ্তাহ থেকে ১৭ মাসের শিশুদেরও দেওয়া যাবে ম্যালেরিয়ার হাত থেকে সদ্যোজাতদের বাঁচানোর লক্ষ্যে। এই টিকা হেপাটাইটিস-বি ভাইরাসের মাধ্যমে যকৃতের সংক্রমণও রুখতে পারবে।

প্রায় একশ বছর ধরে মারাত্মক প্রাণঘাতী এই রোগের টিকা আবিস্কারের চেষ্টা করছিলেন বিজ্ঞানীরা। দীর্ঘ সেই প্রচেষ্টা অবশেষে সাফল্যের মুখ দেখলো। টিকা আবিষ্কারের সাফল্যকে চিকিৎসা খাতের বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

৬ বছর আগেই এই টিকার কার্যকারিতা প্রমাণিত হয়েছিল। তবে, অনুমতি দেয়ার আগে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা চালায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টিকার অনুমোদনকে ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন ডব্লিউএইচও মহাপরিচালক।

বহু প্রতীক্ষিত ম্যালেরিয়ার টিকা শিশু, বিজ্ঞান এবং ম্যালেরিয়া নিয়ন্ত্রণে একটি যুগান্তকারী পদক্ষেপ। তাই আমরা গর্বিত। এর ফলে, প্রতিবছর লাখো শিশুর জীবন রক্ষা পাবে বলে ধারনা করছেন ডব্লিউএইচও এর মহাপরিচালক টেড্রস আডানম গেব্রিয়াসুস।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গ্ল্যাক্সোস্মিথক্লাইনের তৈরি এই আরটিএসএস টিকা শুধু ম্যালেরিয়া নয়, বরং যে কোনো পরজীবীঘটিত রোগের বিরুদ্ধেই প্রথম কার্যকর টিকা।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে