,

খাদ্যের নিরাপত্তায় গবেষণা দরকার

news-image

নিউজ প্রতিবেদক : দেশে কৃষিখাতে গবেষণা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, খাদ্যের নিরাপত্তায় গবেষণা দরকার। গবেষণা ছাড়া পণ্য উৎপাদন করা যায় না।

কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের এক প্রশ্নে তিনি এ কথা বলেন। সোমবার (৪ অক্টোবর) বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। আর সাংবাদিকরা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে।

শেখ হাসিনা বলেন, আমি দেশে এসে দেখলাম গবেষণার জন্য ফান্ড নেই, টাকা নেই। আমরা প্রথমেই ধান উৎপাদন শুরু করলাম। সেই সঙ্গে সবজিও উৎপাদন করলাম। গবেষণা করেই কিন্তু এসব করা হচ্ছে।

দেশে এখন স্ট্রবেরি-টিউলিপ হয়, এসব গবেষণার ফল বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আজকে আপনি সব কিছুই পাচ্ছেন। ছোট মাছ থেকে সব কিছুই। এগুলো গবেষণার ফল।

ডিজিটাল ডিভাইস ও কৃষিপণ্য রপ্তানি করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমরা চেম্বার করছি। যেখানে কোন টেম্পারেচারে ফসল থাকবে তা নির্ধারিত থাকবে। যেমন টমেটোর জন্য একটা, ধানের জন্য একটা এরকম।

বাংলাদেশের মানুষ অনেক আন্তরিক উল্লেখ করে তিনি বলেন, এবার আমাদের কৃষক সময় মতো ধান কাটতে পারেনি। সঙ্গে সঙ্গে ছাত্রলীগ নেমে গেল। এমনকি মেয়রাও। তারা ধান কেটে দিল।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের