বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূজার আয়োজনে নিরামিষ সবজি

news-image

নিউজ ডেস্ক : সামনেই আসছে দূর্গাপূজা। তবে যেকোনো উৎসবেরই অন্যতম আনন্দ হলো মজার সব খাবারের আয়োজন। বিশেষ করে পূজায় রাখা হয় নানা সব খাবারের আয়োজন যার মধ্যে অন্যতম থাকে নিরামিষ সবজি। এটি অনেকের কাছেই বেশ পছন্দের একটি খাবার। গরম গরম ফুলকো লুচির সঙ্গে নিরামিষ সবজি খেতে বেশ ভালোই লাগে।

চলুন জেনে নেই নিরামিষ সবজি তৈরির রেসিপি-

প্রয়োজনীয় উপকরন

১.পছন্দমতো সবজি- ৬ কাপ

২.সয়াবিন তেল- ২ কাপ

৩.হলুদ- ১ চা চামচ

৪.মরিচ গুঁড়া- ২ চা চামচ

৫.পাঁচফোড়ন- ১ চা চামচ

৬.আদাবাটা- ১ চা চামচ

৭.জিরা বাটা- ২ চা চামচ

৮.ধনে গুঁড়া- ২ চা চামচ

৯.ঘি- ৩ টেবিল চামচ

১০.গরম মসলা গুঁড়া- ২ চা চামচ

১১.লবণ- স্বাদমতো।

প্রস্তুত পদ্ধতি

প্রথমেই সবজি ভালোভাবে ধুয়ে কেটে নিন। যদি কোনো সবজি কাটার পরে ধোওয়ার প্রয়োজন পড়ে তবে সেটি কাটার পর আরেকবার ধুয়ে নিন। যদিও কাটার পর সবজি ধোওয়া হলে পুষ্টিগুণ অনেকটাই চলে যায়। এরপর একটি গরম প্যানে তেল দিয়ে তাতে পাঁচফোড়ন দিন। এবার তাতে দিয়ে দিন সব সবজি।এবার ভালোভাবে নাড়তে হবে। এরপর বাকি মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে ঢেকে রাখুন। সবজি সেদ্ধ হয়ে এলে তাতে দিন ঘি ও গরম মসলা গুঁড়া। এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল