হৃদরোগ ও ক্যানসার থেকে বাঁচতে পুরুষরা যা করবেন

news-image

লাইফস্টাইল ডেস্ক :বেশ কিছু শারীরিক সমস্যা আছে যা নারীদের চেয়ে পুরুষরা বেশি ভোগেন। হৃদরোগ থেকে শুরু করে প্রোস্টেট বা ফুসফুসের ক্যানসারে নারীদের চেয়ে পুরুষদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।

যদিও স্বাস্থ্য নিয়ে নারী-পুরুষ সবারই সচেতন হওয়া জরুরি। তবে কোন কোন বিষয়ে পুরুষদের বিশেষভাবে সচেতন হওয়া জরুরি তা জেনে নিন-

>> প্রস্ট্রেট ক্যানসার শুধু পুরুষদেরই হয়। এই ক্যানসারে অনেক পুরুষরাই আক্রান্ত হন। এ ধরনের ক্যানসার এড়িয়ে চলতে সবচেয়ে বেশি প্রয়োজন ওজন নিয়ন্ত্রণে রাখা।

এখন থেকেই ওজন নিয়ন্ত্রণে রাখলে বয়স বাড়লে এ ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়বে না।

>> নারীদের তুলনায় পুরুষরাই বেশি হৃদরোগে আক্রান্ত হন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই হৃদরোগের আশঙ্কা বাড়ে পুরুষের মধ্যে।

তাই ওজন নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি, ধূমপানের অভ্যাস ছাড়তে হবে। নিয়ন্ত্রণে রাখতে হবে রক্তচাপ, কোলেস্টেরল ও মানসিক চাপ।

>> প্রোস্টেট ক্যানসারের মতো ফুসফুসের ক্যানসারেও অনেক পুরুষই আক্রান্ত হন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা বলছে, বিশ্বে ৪০ শতাংশ পুরুষ ধূমপান করেন।

অন্যদিকে নারীদের মধ্যে মাত্র ৯ শতাংশের এই অভ্যাস আছে। তাই ফুসফুসের ক্যানসারের ঝুঁকি কমাতে ধূমপান ছাড়া জরুরি।

>> আত্মহত্যার প্রবণতাও পুরুষদের মধ্যে অনেকটাই বেশি, এমনই তথ্য উঠে এসেছে বিভিন্ন গবেষণায়।

তাই মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দিতে হবে পুরুষদের। মানসিক চাপ, উদ্বেগ, অবসাদ থেকে মুক্তি পেতে নিয়মিত যোগব্যায়াম করুন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান