,

একদিনে টিকা নিলেন পাঁচ লাখ ৮৯ হাজার মানুষ

news-image

বিশেষ সংবাদদাতা : রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ লাখ ৮৯ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকা নিয়েছেন। এ নিয়ে দেশে টিকাগ্রহীতার সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ কোটি ১২ লাখ ৮৯ হাজার ৭৫৫ জনে।

তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন তিন কোটি ৪১ লাখ ১৭ হাজার ৯৪৮ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন এক কোটি ৭১ লাখ ৭১ হাজার ৮০৭ জন।

রোববার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাজধানীসহ সারাদেশে টিকা নিয়েছেন পাঁচ লাখ ৮৯ হাজার ৪২৭ জন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন চার লাখ ৫১ হাজার ৩৬৩ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৩৮ হাজার ৬৪ জন।

প্রথম ডোজ নেওয়াদের মধ্যে পুরুষ দুই লাখ ২৬ হাজার ২৮৮ ও নারী দুই লাখ ২৫ হাজার ৭৫ জন। এছাড়া দ্বিতীয় ডোজ নেওয়াদের মধ্যে পুরুষ ৭২ হাজার ৩৮ জন ও নারী ৬৬ হাজার ২৬ জন।

এদিকে, রোববার পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন পাঁচ কোটি ছয় লাখ ৭৯ হাজার ৭৯২ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পাঁচ কোটি ২৩ হাজার ১৩৮ জন ও পাসপোর্টের মাধ্যমে ছয় লাখ ৫৬ হাজার ৬৫৪ জন নিবন্ধন করেছেন।

গত ২৭ জানুয়ারি দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের