,

মাদক নিয়েছি, স্বীকার করলেন শাহরুখপুত্র আরিয়ান

news-image

অনলাইন ডেস্ক : শাহরুখপুত্র আরিয়ান খান স্বীকার করলেন তিনি মাদক নিয়েছেন। মাদকবিরোধী সংস্থা (এনসিবি)-র কর্তারা ইতিমধ্যেই মাদক নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন শাহরুখ-তনয় আরিয়ান খানকে।

এনসিবি সূত্রে খবর, প্রায় ছ’ঘণ্টা জেরার পর আরিয়ান স্বীকার করে নেন, প্রমোদতরীর মাদক পার্টিতে তিনি মাদক নিয়েছেন।

আরিয়ান অনুশোচনা প্রকাশ করে জানিয়েছেন, মাদক সেবন করে তিনি ভুল করেছেন। এর আগে কখনও এমন কিছু করেননি তিনি। ইতিমধ্যেই ছেলের জন্য বিখ্যাত আইনজীবী সতীশ মানশিণ্ডেকে নিয়োগ করেছেন শাহরুখ। সতীশের প্রতিনিধিরা এনসিবি-র দফতরে পৌঁছে গিয়েছেন।
এনসিবি সূত্রে জানা যাচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে শাহরুখপুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাট। তিনি কাদের সঙ্গে কথা বলতেন, যোগাযোগ রাখতেন- এসব কিছুই এখন আতশকাচের নিচে। কোনও মাদকচক্রের সঙ্গে তিনি যুক্ত কি না, তা-ও জানার চেষ্টা চলছে। বন্ধুদের বিভিন্ন গ্রুপে কী ধরনের আলোচনা করতেন তিনি, তা-ও এখন নজরে তদন্তকারীদের। বেশ কয়েক ঘণ্টা জেরার মধ্যেই আরিয়ান স্বীকার করে নেন, তিনি মাদক নিয়েছেন।

শনিবার রাতে শাহরুখপুত্রকে মুম্বাইয়ের কর্ডেলিয়া নামে এক প্রমোদতরী থেকে আটক করে এনসিবি। রবিবার সকাল থেকেই তাকে জেরা করা হচ্ছে। এখনও পর্যন্ত যদিও এ বিষয়ে কোনও বিবৃতি জারি করেনি তারা। কিছু জানানো হয়নি শাহরুখের পরিবারের পক্ষ থেকে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই পার্টিতে ‘ভিভিআইপি’ তালিকায় নাম থাকায় কোনও প্রবেশমূল্য ছাড়াই ঢুকেছিলেন আরিয়ান। তিনি নিজেই নাকি জেরায় স্বীকার করেছেন এ কথা।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা