বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচ্ছেদ হয়ে গেলো সামান্থা-নাগা চৈতন্যের

news-image

বিনোদন ডেস্ক : বেশ অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো, বিচ্ছেদের পথে হাটছেন জনপ্রিয় দক্ষিণী তারকা দম্পতি সামান্থা আক্কিনেনি এবং নাগা চৈতন্য। অবশেষে সেই গুঞ্জনই সত্য হলো। নাগা চৈতন্যের সঙ্গে ৪ বছরের সংসার জীবনের ইতি টানছেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। নিজেদের সোশ্যাল হ্যান্ডেল থেকে এক যৌথ বিবৃতির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন এ দম্পতি।

যৌথ বিবৃতিতে নাগা চৈতন্য ও সামান্থা আক্কিনেনি বলেন, ‘শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি, বহু আলোচনা ও চিন্তাভাবনার পরে আমরা স্বামী-স্ত্রী থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং নিজেদের পথ বেছে নিয়েছি।’

তারা আরও জানান, এক দশকেরও বেশি সময় ধরে তাদের বন্ধুত্ব, যা ভবিষ্যতেও বহাল থাকবে। ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানান, তারা যেন এ যুগলের পাশে থাকেন।

২০১০ সালে ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমার সেটেই নাগা চৈতন্য ও সামান্থার প্রথম পরিচয়। অতঃপর প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ৪ বছরের সংসার জীবনে অবশেষে ইতি টানলেন।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল