,

পঞ্চম দফায় মোংলা বন্দরে পৌঁছালো মেট্রোরেলের ইঞ্জিন-কোচ

news-image

বাগেরহাট প্রতিনিধি : মোংলা বন্দরে এসে পৌঁছেছে মেট্রোরেলের আরও চারটি ইঞ্জিন ও আটটি কোচ। শনিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ইঞ্জিন ও কোচ নিয়ে বন্দরের ৯ নম্বর জেটিতে পৌঁছায় জাহাজ ‘এমভি এসপিএম ব্যাংকক’।

জানা যায়, বন্দর, কাস্টমস ও এজেন্টের প্রয়োজনীয় সব কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার পর শুরু হয় ইঞ্জিন ও কোচগুলো জাহাজ থেকে খালাস করে রাখা হচ্ছে পরিবহন বার্জে (নৌযানে)। ১৫ দিন আগে জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসে জাহাজটি।

বিদেশী জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের’ জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান জানান, পঞ্চম দফায় মেট্রোরেলের চারটি ইঞ্জিন ও আটটি কোচ এসেছে। এগুলো খালাস শেষে নদীপথে ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে পাঠানো হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন জানান, সর্বপ্রথম গত ৩১ মার্চ ‘এমভি এসপিএম ব্যাংকক’ জাহাজে মেট্রোরেলের ছয়টি কোচ আসে। তারপর থেকে ধারাবাহিকভাবেই মোংলা বন্দর দিয়ে ইঞ্জিন ও কোচ আসছে। এর আগে ৫ মে ‘এমভি ওশান গ্রেস’ জাহাজে ছয়টি বগি, ২০ জুলাই ‘এমভি হরিজন-০৯’ জাহাজে ১০টি বগি ও দুটি ইঞ্জিন, ১২ সেপ্টেম্বর চারটি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে ‘এমভি প্রেসার্স কোরাল’ মোংলা বন্দরে এসে পৌঁছায়।

 

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি