,

এক্সিম ও প্রিমিয়ার ব্যাংককে জরিমানা

news-image

অর্থ-বাণিজ্য ডেস্ক : বেসরকারি এক্সিম ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাংক। পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ব্যাংকগুলোর ২০০ কোটি টাকার বিশেষ তহবিলের নীতিমালা লঙ্ঘন করায় এ জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এছাড়া একই অপরাধে ইস্টার্ন ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও অগ্রণী ব্যাংককে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে নীতিমালা লঙ্ঘন করে এ তহবিল থেকে বিনিয়োগ করলে ‘বিশেষ তহবিল’ বাতিল করা হবে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ধারাবাহিক দরপতন ঠেকাতে ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি দেশের পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের সুযোগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ এ তহবিলের অর্থ বিনিয়োগের সুনির্দিষ্ট নীতিমালাও জারি করা হয়।

কিন্তু কিছু ব্যাংক ওই নীতিমালা লঙ্ঘন করে বিনিয়োগ করছে— এমন তথ্যের পরিপ্রেক্ষিতে তদন্ত করে দুই ব্যাংককে জরিমানা ও চারটিকে সতর্ক করে বাংলাদেশ ব্যাংক।

এর আগে ব্যাংক কোম্পানি আইনের সীমা লঙ্ঘন করে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ারে বিনিয়োগ করায় ব্যাংক কোম্পানি আইনের এনআরবি ব্যাংককে ৪৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে বাংলাদেশ ব্যাংক।

এছাড়া কোম্পানি আইনের সীমা লঙ্ঘন করে বিনিয়োগ করায় এনআরবি কমার্শিয়াল ব্যাংককেও ২৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের