বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি হিসেবে শপথ নিলেন প্রাণ গোপাল দত্ত

news-image

আশ্রাফুর রহমান রাসেল : : কুমিল্লা-৭ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শপথ গ্রহণ শেষে প্রাণ গোপাল দত্ত রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। সংসদের যুগ্মসচিব তারিক মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সংসদের হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও হুইপ মাহবুব আরা বেগম গিনি।

প্রাণ গোপাল দত্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রাণ গোপাল। এর আগে তার দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। আরেকজনের মনোনয়নপত্র বাতিল হয়।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল