,

বাংলাদেশ ব্যাংকে ২০০ জন কর্মকর্তা নিয়োগ করা হবে

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংক ২০০ শূন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নেয়া হবে না কোনো আবেদন ফি।

আবেদনের যোগ্যতা- স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোতে ন্যূনতম ১টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি থাকা যাবে না।

করোনার কারণে এতো দিন সব চাকরির নিয়োগ ও পরীক্ষা বন্ধ থাকায় সরকার চাকরির আবেদনে জন্য বয়স সীমা কমিয়ে দিয়েছে। গত বছর ২৫ মার্চ যাদের ৩০ বছর পূর্ণ হয়েছে, তারাও সরকারি চাকরিতে আবেদনের সুযোগ পাবেন বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছরের ২৫ মার্চে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য এখানে ক্লিক করুন । ২১ অক্টোবরের মধ্যে ২১ অক্টোবরের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করতে করতে হবে। সূত্র- প্রথম আলো

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড