,

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়: শিক্ষক ফারহানাকে বহিষ্কারের দাবিতে অনড় শিক্ষার্থীরা

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থীর চুলকেটে দেওয়ার আলোচিত ঘটনায় অভিযুক্ত সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রভাষক ফারহানা ইয়াসমিন বাতেনকে বহিষ্কারের দাবিতে তৃতীয় দিনের মত অনড় রয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

গত দিনের মত বৃহস্পতিবার সকালেও একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ভিসি ও রেজিস্ট্রারসহ শিক্ষকদের অবরুদ্ধ করে ফটকের সামনে আন্দোলন করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ভিসি আব্দুল লতিফ বৃহস্পতিবার দুপুরে সমকালকে জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আজ (বৃহস্পতিবার) রাত ৮টায় জরুরি সিন্ডিকেট সভার আহ্বান করা হয়েছে। সভায় ফারহানার বিষয় নিয়ে আলোচনা হবে। তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে, নাকি অন্য শাস্তি প্রদান করা হবে, সে বিষয়টি আলোচনা করা হবে।

প্রসঙ্গত গত রোববার বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার অভিযোগে ওঠার পর শিক্ষক ফারহানাকে বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান