,

টঙ্গীতে টিকা না পেয়ে হাসপাতালে হামলা, আহত ৭

news-image

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে করোনার টিকা না পেয়ে হাসপাতালে হামলার অভিযোগ পাওয়া গেছে।

বৃস্পতিবার বেলা ১১টার দিকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন- সিনিয়র নার্স রিপা আক্তার, সুরাইয়া আক্তার, শাহিনা আক্তার রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবী নাদিম আহাম্মদ, সিফাত হোসেন, ইউছুফ ও সুমন।

জানা যায়, সকালে হাসপাতালে হাজার হাজার নারী পুরুষ টিকা নিতে আসেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকেন তারা। সময়মত টিকা না পেয়ে তারা হাসপাতালের কর্মচারী ও স্বেচ্ছাসেবীদের ওপর হামলা চালান। এসময় ৭ জন আহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, টিকা মজুদের তুলানায় গ্রহীতার সংখ্যা বেশি হয়ে গেছে। তবে টিকা ব্যবস্থা করা হচ্ছে। শনিবার থেকে সবাইকে টিকা দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাসুদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

১৪ বছরেও শেষ হয়নি ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

এআই দিয়ে ভুয়া সংবাদ, ২৯ ক্লড অ্যাকাউন্ট বন্ধ

জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান

দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাক্ষ্যের আগে হুমকি, প্রলোভনের অভিযোগ

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী