,

আরববিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন নাজলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কয়েক মাস ধরে চলা রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে নাজলা বাউডেন রোমধানেকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন তিউনিসিয়ান প্রেসিডেন্ট কাইস সাইদ। ফলে তিউনিসিয়া তো বটেই, আরববিশ্বের মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন নাজলা।

গত জুলাইয়ে আগের প্রধানমন্ত্রীকে বহিষ্কার ও পার্লামেন্ট স্থগিত করে নির্বাহী ক্ষমতার সিংহভাগ নিজের করে নেন প্রেসিডেন্ট সাইদ। এরপর থেকে নতুন সরকার গঠনের জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে চাপ বাড়ছিল তার ওপর।

এ অবস্থায় গত সপ্তাহে সংবিধানের বেশিরভাগ অংশ বাতিল করে ডিক্রির মাধ্যমে দেশ শাসনের বন্দোবস্ত করেন সাইদ। সে বিধানমতেই নাজলাকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন এ নেতা।

তিউনিসিয়ান প্রেসিডেন্টের কার্যালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে সাইদ ও নাজলাকে বৈঠক করতে দেখা যায়। এসময় নাজলাকে আগামী কয়েক ঘণ্টা অথবা দিনের মধ্যে নতুন সরকার গঠনের ভার দেওয়া হয়।

ভিডিওতে সাইদকে বলতে শোনা যায়, তিউনিশিয়ার ইতিহাসে এই প্রথম কোনো নারী সরকারের নেতৃত্ব দেবেন। এটি তিউনিসিয়া ও তিউনিসিয়ার নারীদের জন্য অত্যন্ত সম্মানের বিষয়।

৬৩ বছর বয়সী নাজলার বিশ্বব্যাংকে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিউনিসিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ পদেও দায়িত্ব পালন করেছেন তিনি। ভূতাত্ত্বিক প্রকৌশলে ডক্টরেট ডিগ্রিধারী এ নারী দেশটির ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং স্কুলের একজন প্রভাষক।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের