,

মুন্সিগঞ্জে বিয়ারসহ তিন ছাত্রলীগ কর্মী আটক

news-image

মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জে ছাত্রলীগের তিন কর্মীকে ১৬৮ ক্যান বিয়ারসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২টার দিকে সদর উপজেলার পূর্ব মাকহাটি গ্রামের ইউনুস মিজির পরিত্যক্ত ঘর থেকে তাদের আটক করা হয়।

আটক তিন ছাত্রলীগকর্মী হলেন, মুন্সিগঞ্জে জেলা ছাত্রলীগের সদস্য মো. লিমন খান (২৫), ছাত্রলীগকর্মী সাইদুর রহমান আকাশ (২১) ও জাহিদ হোসেন (২৫)।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিক্রির উদ্দেশ্যে কয়েকজন বিয়ার মজুত করছেন, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি।

সদর উপজেলার পূর্ব মাকহাটি এলাকা হতে ১৬৮ ক্যান বিয়ারসহ তিনজনকে আটক করা হয়। এ সময় সেখান থেকে আরও একজন পালিয়ে যায়। খোঁজ নিয়ে জানা গেছে তারা ছাত্রলীগের কর্মী।

তিনি আরও বলেন, এসব মাদক বিক্রির জন্য মজুত করা হয়েছিল। আটকদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। আসামিদের মুন্সিগঞ্জ আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

 

এ জাতীয় আরও খবর

১৪ বছরেও শেষ হয়নি ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

এআই দিয়ে ভুয়া সংবাদ, ২৯ ক্লড অ্যাকাউন্ট বন্ধ

জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান

দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাক্ষ্যের আগে হুমকি, প্রলোভনের অভিযোগ

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী