,

সাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার

news-image

জেলা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় বিষখালী ও বলেশ্বর নদীর মোহনা এলাকায় ট্রলারডুবির ঘটনায় তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঝড়ের কবলে পড়ে ১১ জন জেলেসহ উল্টে যায় আব্দুর রাজ্জাকের মালিকানাধীন ‘আল্লাহর দান’ নামে ট্রলারটি। এ ঘটনায় আটজনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন তিন জেলে।

মৃতরা হলেন-উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকার হোচেন আলীর ছেলে ইব্রাহিম (২৮), তোতা মিয়ার ছেলে মনির (২২) ও বাদুরতলা এলাকার আব্দুল কুদ্দুস মুন্সির ছেলে সরোয়ার (২৫)।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সহ-সভাপতি আবুল হোসেন ফরাজী জানান, ঘটনার পরপরই ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে নিখোঁজদের পরিবারের সদস্যদের নিয়ে তিন জেলেকে উদ্ধারে ট্রলার পাঠানো হয়। তারাই ওই তিনজনের মরদেহ উদ্ধার করেন। তবে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

কোস্টগার্ডের দক্ষিন জোন পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার জাগো নিউজকে জানান, তিনজন জেলে নিখোঁজের বিষয়ে জানলেও মরদেহ উদ্ধারের তথ্য এখনো তারা পাননি।

 

এ জাতীয় আরও খবর

১৪ বছরেও শেষ হয়নি ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

এআই দিয়ে ভুয়া সংবাদ, ২৯ ক্লড অ্যাকাউন্ট বন্ধ

জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান

দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাক্ষ্যের আগে হুমকি, প্রলোভনের অভিযোগ

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী