,

মহাভারতের নতুন গল্পে তদন্ত কর্মকর্তা প্রিয়াংকা

news-image

বিনোদন ডেস্ক : মহাভারতকে পর্দায় নিয়ে আসার চেষ্টা অনেকবারই হয়েছে। কিন্তু প্রত্যেকেই মহাভারতের গল্পকে দেখিয়েছেন ঐতিহাসিক প্রেক্ষাপটে। এবার বর্তমানের সঙ্গে মহাভারতের প্রেক্ষাপট যুক্ত করে নতুন কিছু তৈরি করতে চলেছেন নির্মাতা সৌমিক হালদার। নাম দেওয়া হয়েছে ‘মহাভারত মার্ডার্স’। এই ওয়েব সিরিজে যুক্ত হয়েছেন প্রিয়াংকা সরকার। পুরাণের নির্যাস নিলেও এটি আসলে থ্রিলার সিরিজ।

এতে প্রিয়াংকা অভিনয় করবেন পুলিশ কর্মকর্তার চরিত্রে। পর্দায় নাম রুকসানা। তাঁর কাজ হবে একটি সিরিয়াল কিলিং মামলার তদন্ত করা। শহরজুড়ে কয়েক দিন ধরে খুন বেড়ে গেছে। আবির্ভাব হয়েছে দুর্যোধনের। যে একের পর এক খুন করে চলেছে। প্রতিশোধ নেওয়ার জন্য খুঁজছে দ্রৌপদী ও পঞ্চপাণ্ডবকে। এই জটিল মামলাটি নিয়ে গল্পে সারাক্ষণ ব্যস্ত থাকবেন প্রিয়াংকা।

‘মহাভারত মার্ডার্স’ সিরিজে প্রিয়াংকার সহ-অভিনেতা হবেন শাশ্বত চট্টোপাধ্যায় ও অর্জুন চক্রবর্তী। আগামী মাস থেকেই শুরু হবে শুটিং। দেখা যাবে হইচই-এ। প্রিয়াংকা এখন ব্যস্ত ‘ধপ্পা’ ছবির শুটিংয়ে। নারীপ্রধান গল্পের এ ছবিটিও থ্রিলার ঘরানার। ‘ধপ্পা’য় প্রিয়াংকার সঙ্গী হয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই প্রথম একসঙ্গে অভিনয় করছেন তাঁরা।

‘মহাভারত মার্ডার্স’ ওয়েব সিরিজে প্রিয়াংকা অভিনয় করবেন পুলিশ কর্মকর্তার চরিত্রে, পর্দায় নাম রুকসানা

টালিউডের মিষ্টিমুখ প্রিয়াংকা অভিনয়ে এসেছিলেন ২০০৮ সালে। রাজ চক্রবর্তীর বাণিজ্যিক ছবি ‘চিরদিনই তুমি যে আমার’ তাঁর প্রথম ছবি। পর্দার প্রথম নায়ক রাহুলকেই পরে বাস্তব জীবনের নায়ক করেছিলেন প্রিয়াংকা। কিন্তু বিয়েটা টেকেনি শেষ পর্যন্ত। ব্যক্তিগত জীবনের অনেক চড়াই-উতরাই পার করে প্রিয়াংকা এখনো টিকে আছেন টালিউডে। চেষ্টা করছেন নতুন ধরনের কাজ দিয়ে দর্শকের মন জয়ের।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের