,

প্রধানমন্ত্রীর জন্মদিনে বুড়িগঙ্গায় নৌকা বাইচ

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বুড়িগঙ্গায় নৌকা বাইচের আয়োজন করা হয়। মঙ্গলবার আয়োজিত এ নৌকা বাইচে মোট ১১টি দল অংশ নেয় বলে নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নৌকা বাইচটি বুড়িগঙ্গার সোয়ারী ঘাট থেকে শুরু হয়, শেষ হয় কামরাঙ্গীরচরের খোলামোড়া ঘাটে এসে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল নৌকা বাইচ উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন।

৬০ মাঝির নৌকা বাইচে শেখবাড়ী দল প্রথম, সোনার তরী দল দ্বিতীয় এবং জয় বাংলা দল তৃতীয় হয়। ১২ মাঝির নৌকা বাইচে মারুফ খান দল প্রথম, হামিদ আলী দল দ্বিতীয় এবং খায়রুল ইসলামের দল তৃতীয় হয়।

অনুষ্ঠান শেষে লেজার শো এবং ফানুস উত্তোলন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, সংসদ সদস্য হাজী মো. সেলিম, বিআইডব্লিউটি এর চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেক প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের