বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চোখের জলে শেষ বিদায় সহপাঠীকে

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : বিদায় সবসময়ই বেদনাবিধুর। আর তা যদি হয় প্রিয় সহপাঠীর শেষ বিদায়, তাহলে যেন কষ্ট বহুগুণে বেড়ে যায়। এমন দৃশ্যই দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী মাসুদ আল মাহাদী অপুর বিদায় বেলায়।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। জানাজা শেষে লাশ বহনকারী অ্যাম্বুলেন্সে করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে তার নিজ জেলা পিরোজপুরের স্বরূপকাঠির দিকে নেওয়া হয়েছে মৃতদেহ। সেখানেই সমাহিত হবেন অপু।

জানাজায় ইমামতি করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দিন। অপুর সহপাঠী, বন্ধু-বান্ধব, শিক্ষক-শিক্ষার্থী ও আত্মীয়-স্বজন জানাজায় অংশ নেন। অপুর বন্ধুবান্ধবসহ উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন। মুহূর্তেই গোটা এলাকার পরিবেশ বদলে যায়। উপস্থিত অনেকের চোখ দিয়েই কান্না ঝরছিল।

মোরশেদ ভূঁইয়া নামে অপুর এক বন্ধু কান্নাজড়িত কণ্ঠে বলেন, অসম্ভব মেধাবী ছিল অপু। তাকে অকালে হারিয়ে ফেলবো আমরা তা কল্পনাও করিনি।

তার এক সহপাঠী ও রুমমেট বলেন, ও অনেক ব্রিলিয়ান্ট ছিল। পড়াশোনায় সিরিয়াস ছিল। ওর মেধা যে সমাজের কোনো কাজে লাগলো না এটা দুঃখজনক। অপু অনেক আন্দোলনের সাথে যুক্ত ছিল। ক্যাম্পাসের ভালোর জন্য সে কাজ করত। ফার্স্ট ইয়ারেও এক ইয়ার গ্যাপ দিয়ে আমাদের সাথে আবার ভর্তি হয়। এর আগে ও অবশ্য স্লিপিং পিল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। কিন্তু আমাদের বলেছিল আর কখনো এমন করবে না।

শাহদাত নামের বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী বলেন, অপুর মতো সাহসী ছেলেদের ধরে রাখতে পারলাম না এটাই আমাদের ব্যর্থতা। অপু ওপারে ভালো থাকুক। আমাদের চেষ্টা থাকবে আর কোনো অপুকে যেন এভাবে হারাতে না হয়।

সোমবার রাজধানীর চানখারপুলের একটি ভবন থেকে অপুর মরদেহ উদ্ধার করে চকবাজার থানা পুলিশ। তিনি ২০১৮ সালে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেন।

এ জাতীয় আরও খবর

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার