বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ২১৪ ডেঙ্গুরোগী

news-image

বিশেষ সংবাদদাতা : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও ২১৪ রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ১৬৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৫১ জন রোগী ভর্তি হন।

এ নিয়ে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ৯৮৯ জন।

হাসপাতালে ভর্তি থাকা ৯৮৯ ডেঙ্গুরোগীর মধ্যে রাজধানী ঢাকার সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৫৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩১ জন।

এছাড়া চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন এবং সেপ্টেম্বর মাসে ১৭ জনের মৃত্যু হয়।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার (২৭ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ১৭ হাজার ৫৭১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৫১৯ জন।

সোমবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারন্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এ সব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ২১৪ রোগীর মধ্যে রাজধানী ঢাকার সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৫৩ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১১০ জন ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ২৩১ জন ভর্তি হন।

চলতিবছর এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সর্বমোট ১৭ হাজার ৫৭১ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন এবং ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ৭ হাজার ২১৫ জন রোগী ভর্তি হন।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল