,

প্রধানমন্ত্রীর জন্মদিনে সুজেয় শ্যামের আয়োজনে পাঁচ গান

news-image

বিনোদন প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বর। তার জন্মদিন উপলক্ষ্যে একুশে পদকপ্রাপ্ত দেশ বরেণ্য সুর স্রষ্টা-সংগীত পরিচালক সুজেয় শ্যাম পাঁচটি গানের সংগীত পরিচালনা করেছেন। সেগুলোর সুরও করেছেন তিনি।

বাংলাদেশ বেতার কর্তৃপক্ষের পক্ষ থেকে শিল্পী নির্বাচনে গানগুলো গেয়েছেন ইউসুফ আহমেদ খান (দু:স্বপ্নের ঘোর কেটে), নিশীতা বড়ুয়া-সাব্বির জামান (বাংলার ঘরে ঘরে পথ ঘাট প্রান্তরে) , প্রিয়াংকা (বাবা বেঁচে থাকলে), দিনাত জাহান মুন্নী-হৈমন্তী রক্ষিত (আপনও মহিমাতে তবুও বাংলাদেশ) ও কামাল আহমেদ (বঙ্গবন্ধু বঙ্গমাতা বঙ্গকন্যা তুমি)।

বাংলাদেশ বেতারে এরইমধ্যে সবগুলো গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানগুলো প্রধানমন্ত্রীর জন্মদিনে বাংলাদেশ বেতারে দিনব্যাপী প্রচার হবে। গানগুলো লিখেছেন কবির বকুল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে পাঁচটি গানের সুর সংগীতায়োজন করা প্রসঙ্গে সুজেয় শ্যাম বলেন, ‘আমি তো ভাবতেই পারিনি যে অসুস্থতার পর আবার কাজে ফিরতে পারবো। কিন্তু ঈশ্বর সহায় হয়েছেন বিধায় আমি আবার কাজে ফিরতে পেরেছি। তবে এটা কখনো মাথায় ছিলোনা যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আমি পাঁচটি গানের সংগীত পরিচালনা করতে পারবো তার জন্মদিন উপলক্ষ্যে।

আমি এজন্য শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ’কে। তারা আমার কথা ভেবেছেন, আমাকে কাজগুলো করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন-এটা নি:সন্দেহে আমার জন্য অনেক বড় প্রাপ্তি। প্রধানমন্ত্রী’র জন্মদিন উপলক্ষ্যে গানগুলো করতে পেরেছি-এটা আসলে কতোটা ভালো লাগার তা ভাষায় প্রকাশের নয়। জীবনের এই পর্যায়ে এসে নিজের সৃষ্ট এই সুর নিয়ে ভীষণ গর্ববোধ করছি।

যারা বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ কর্তৃক নির্বাচিত হয়ে গানগুলো গেয়েছেন তারাও খুব চমৎকার গেয়েছেন। তাদের জন্য আমার আশীর্বাদ রইলো। আর মাননীয় প্রধানমন্ত্রী’র জন্মদিনে আমার অগ্রীম শুভেচ্ছা রইলো। সৃষ্টিকর্তা তাকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং তাকে দীর্ঘজীবি করুন।’

সুজেয় শ্যাম ২০০২ সালে ‘হাছন রাজা’, ২০০৪ সালে ‘জয়যাত্রা’ এবং ২০১০ সালে ‘অবুঝ বউ’ সিনেমার জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। সুজেয় শ্যাম’র সুর সংগীতে শহীদুল ইসলামের লেখায় ‘বিজয় নিশান উড়ছে ঐ’ এখনো আমাদের মনে প্রাণে আবেগের সঞ্চার করে।

 

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী