,

গ্রিসে ৬ মাত্রার ভূমিকম্প, কাঁপলো আরও ৬ দেশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসের ক্রিট দ্বীপে আঘাত হেনেছে ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এর প্রভাব পড়েছে পার্শ্ববর্তী আরও ছয়টি দেশে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, স্থানীয় সময় সকাল ৯টা ১৭ মিনিটে গ্রিসে আঘাত হানে এ ভূমিকম্প।

এর উৎপত্তিস্থল ছিল ক্রিট দ্বীপের হেরাক্লিয়ন শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে, কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৮ দশমিক ৭ কিলোমিটার গভীরে।

ইউএসজিএস জানিয়েছে, গ্রিসের এই ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে বুলগেরিয়া, তুরস্ক, মিশর, ইতালি, লিবিয়া এবং উত্তর মেসিডোনিয়াতেও।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) অবশ্য প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৫ বলেছিল। তবে কিছুক্ষণ পরেই তা সংশোধন করে ছয়ে নামিয়ে আনে। সংস্থাটি জানিয়েছে, প্রথম ভূমিকম্পের পর ওই এলাকায় বেশ কয়েকটি আফটার শক (ভূমিকম্প পরবর্তী প্রতিক্রিয়া) অনূভূত হয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনের মাত্রা রেকর্ড করা হয়েছে ৪ দশমিক ৬।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ক্রিট দ্বীপের বেশ কিছু পুরোনো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কম্পনকেন্দ্রের কাছাকাছি গ্রামগুলোতে দেয়াল ধসে পড়ার খবর পাওয়া গেছে।

হেরাক্লিয়নের মেয়র ভাসিলিস ল্যাম্ব্রিনস স্থানীয় একটি টেলিভিশনকে বলেছেন, তাৎক্ষণিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতি বা কেউ গুরুতর আহত হওয়ার খবর পাননি তিনি। তবে সতর্কতার খাতিরে স্কুলগুলো থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে।

এ ঘটনার মাত্র দু’সপ্তাহ আগেই গ্রিসের পর্যটন দ্বীপ কসে ৪ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত করেছিল।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা