বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিস আর্থ বাংলাদেশ হলেন নাইমা

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকার এক পাঁচ তারা হোটেলে গত ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ‘মিস আর্থ বাংলাদেশ ২০২১’। এটি বিশ্বের একমাত্র আন্তর্জাতিক পরিবেশ সচেতন সুন্দরী প্রতিযোগিতা হিসেবে পরিচিত। লাইসেন্সি প্রতিষ্ঠান ত্রিপল নাইন গ্লোবাল ও রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ যৌথভাবে আয়োজন করে এবারের আসর।

যোগ্যতা হিসেবে প্রতিযোগীদের শিক্ষা, মেধা, পরিবেশ চিন্তা ও উপস্থাপনার ভঙ্গিকে মানদন্ড হিসেবে বিবেচনা হয়।

সেখানে এবারের আসরে বিজয়ের মুকুট মাথায় পরেছেন উম্মে জমিলাতুন নাইমা।

মিস এয়ার, ফায়ার ও ওয়াটার বাংলাদেশ হিসেবে ভূষিত হন যথাক্রমে সাকিলা তানহা, পিয়াল সরকার এবং ফাহমিদা বর্ষা।

এছাড়াও ফারজাহান পিয়া ও আরুশা আবিদা যথাক্রমে মিস বিউটিফুল ফেস ও মিস সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নির্বাচিত হন।

অনুষ্ঠানে সোনালী ব্যাগের আবিস্কারক ড. মোবারক আহমেদ খান, পরিবেশ আন্দোলনের প্রবক্তা অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কর্ণধার আব্দুল মুকিত মজুমদার, রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ গভর্নর মোতাসিম বিল্লাহ ফারুকী, পরিবেশ রক্ষা সংগঠক নায়লা বারী এবং পরিবেশবিদ ড. এস আই খানকে ফ্রেন্ডস অব নেচার সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ গবেষক ও মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ আয়োজকদের ধন্যবাদ এবং সম্মাননায় ভূষিতদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘মানব সম্প্রদায়ের একমাত্র ধারক এই পৃথিবী গ্রহকে বাঁচিয়ে রাখতে তার প্রকৃতি ও পরিবেশ রক্ষার বিকল্প নেই। এই কাজে প্রয়োজন সকলের সম্মিলিত উদ্যোগ ও টেকসই পার্টনারশিপ।’

ন্যাশনাল ডিরেক্টর লায়লা বারি, মিস আর্থ বাংলাদেশ ২০২০ মেঘনা আলম এবং রোটারি ফার্স্ট লেডি রোকেয়া ফারুকী বিজয়ীদের মুকুট পরিয়ে দেন।

থিম সং পরিবেশন করেন প্রত্যয় খান, আনিকা, রেপার হাসান ও আনু।

 

এ জাতীয় আরও খবর

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার