‘দুই-তিন দিনের মধ্যেই বিমানবন্দরে আরটি পিসিআর পরীক্ষা’

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস শনাক্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার পরীক্ষামূলকভাবে র‍্যাপিড পিসিআর পরীক্ষা শুরু হবে। সফলভাবে এই পরীক্ষা করা গেলে আগামী দুই-তিন দিনের মধ্যে বিমানবন্দরে যাত্রীদের পিসিআর পরীক্ষা করে পুরোপুরি যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুল ইসলাম।

আজ রোববার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, আরব আমিরাত শর্ত দিয়েছে বাংলাদেশ থেকে যেতে হলে যাত্রার ৪৮ ঘণ্টা ও ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে পিসিআর পরীক্ষা করতে হবে। বিমান, প্রবাসীকল্যাণ, স্বাস্থ্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে কাজ করে একটা ব্যবস্থাপনা আমরা তৈরি করেছি। আজ স্বাস্থ্য অধিদপ্তর পিসিআরের টেস্ট রান দিচ্ছে। সফল হলে এবং নিরাপদ ঘোষণা করলে আমরা এয়ারলাইন্সগুলোকে অবহিত করব।

‘কারণ এয়ারলাইন্সগুলোকে ৪৮ ঘণ্টা সময় দিতে হবে। টিকেট কাটা এবং যাত্রীকে ৪৮ ঘণ্টা আগে পিসিআর পরীক্ষা করতে হবে। এটা হয়ে গেলে আশা করছি দুই থেকে তিন দিনের ভেতর পুরোপুরিভাবে যাত্রা শুরু হয়ে যাবে। আশা করছি ২৮ সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু হয়ে যাবে। এরই মধ্যে যাত্রা হয়েছে, পরীক্ষামূলকভাবে আমরা ৪৬ জনকে পাঠিয়েছি এবং তাঁরা তাদের গ্রহণ করেছে।’

বিমানবন্দরে পিসিআর মেশিন বসিয়ে কতজন যাত্রীর পরীক্ষা করা যাবে তা স্বাস্থ্য অধিদপ্তর জানানোর পর এয়ারলাইন্সকে সেভাবে নির্দেশনা দেওয়া হবে বলে জানান বেবিচক চেয়ারম্যান।

বাংলাদেশ থেকে এখন যাত্রার ৭২ বা ৪৮ ঘণ্টা আগে পিসিআর পরীক্ষা করে বিদেশে যাওয়ার সুযোগ আছে। তবে সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশ উড্ডয়নের ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে র‍্যাপিড পিসিআর টেস্টের সনদ চেয়েছে।

বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, এমন কোনো দেশ নেই করোনায় সংক্রমিত হয়নি। বাংলাদেশে করোনা আসার আগেই প্রধানমন্ত্রীর অনুশাসন মানার চেষ্টা করেছি, মানুষও যথেষ্ট সচেতন। এজন্য এখন কোভিডের সংক্রমণ হার ৫ শতাংশের নিচে। বিশ্বের অন্যান্য দেশে অনেক সংক্রমিত হচ্ছে। করোনার মধ্যে বিমানবন্দরে ঝুঁকি নিয়ে তাঁরা কাজ করেছেন।

বেবিচক চেয়ারম্যান মফিদুল বলেন, মহামারিতে বাংলাদেশে যে ব্যবস্থাপনা নেওয়া হয়েছিল অন্য দেশ তাতে প্রশংসা করেছে। স্বাস্থ্যবিধি মানার বিষয়টি আমরা বাস্তবায়ন করেছি। প্রবাসীদের ফেরত পাঠানোর চাপ ছিল, আমরা তা মোকাবিলা করেছি। আমরা বিমানবন্দরে যে ব্যবস্থা নিয়েছি সংক্রমণের কোনো ঘটনা ঘটেনি। এজন্য অন্যান্য এয়ালাইন্সও বাংলাদেশে আসতে আগ্রহী।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান