,

করোনার টিকা নিলেন আরও ৫ লাখ ৮০ হাজার জন

news-image

বিশেষ সংবাদদাতা : রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ লাখ ৮০ হাজার জন করোনার টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন তিন লাখ ২৭ হাজার ২৮১ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২ লাখ ৫২ হাজার ৭১৯ জন।

আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত সারাদেশে টিকা গ্রহণকারীর সংখ্যা ৪ কোটি ২ লাখ ৩১ হাজার ৫৬৯ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ২ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৫৯৮ জন এবং দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা ১ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৯৭১ জন।

এ সময় পর্যন্ত টিকার জন্য মোট নিবন্ধনকারীর সংখ্যা ৪ কোটি ৪১ লাখ ১৫ হাজার ১৪৫ জন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের