,

পরিবেশ রক্ষায় ঐক্য পৃথিবীকে বাঁচাবে: ড. হাছান মাহমুদ

news-image

নিজস্ব প্রতিবেদক : পরিবেশ রক্ষায় ঐক্য পৃথিবীকে আরও বেশি দিন বাঁচিয়ে রাখতে সহায়ক হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং পরিবেশ গবেষক ড. হাছান মাহমুদ।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে রোটারি ইন্টারন্যাশনাল ও ট্রিপল নাইন গ্লোবাল সংস্থা দুটির যৌথ আয়োজনে ফ্রেন্ডস অব আর্থ ও মিস আর্থ বাংলাদেশ দুটি পরিবেশবিষয়ক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী এসময় আয়োজক ও সম্মাননায় ভূষিতদের অভিনন্দন জানান।

তিনি বলেন, মানব সম্প্রদায়ের একমাত্র ধারক এই পৃথিবী গ্রহকে বাঁচিয়ে রাখতে তার প্রকৃতি ও পরিবেশ রক্ষার বিকল্প নেই। এ কাজে প্রয়োজন সবার সম্মিলিত উদ্যোগ।

ড. হাছান মাহমুদ বলেন, উন্নয়নশীল বিশ্বে নারীরা সরাসরি প্রকৃতি ও পরিবেশের সঙ্গে সম্পৃক্ত। পরিবেশের ক্ষতিতে তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হন। তাই এক্ষেত্রে নারীদের সচেতনভাবে এগিয়ে আসার বিকল্প নেই।

রোটারি ডিসট্রিক্ট গভর্নর মোতাসিম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে মিস আর্থ বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর নায়লা বারী ও প্রধান উপদেষ্টা নোমান রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ গবেষক ড. এ আতিক রহমান।

অনুষ্ঠানে পাটের আঁশ থেকে পলিথিনের বিকল্প আবিষ্কারক ড. মোবারক আহমেদ খান, প্রকৃতি ও জীবন সংগঠনের কর্ণধার আব্দুল মুকিত মজুমদার, আবদুল্লাহ আবু সাঈদ, রোটারি ডিসট্রিক্ট গভর্নর মোতাসিম বিল্লাহ ফারুকী, পরিবেশরক্ষা সংগঠক নায়লা বারী ও ড. এস আই খানকে ফ্রেন্ডস অব নেচার ও উম্মে জমিলাতুন নাইমাকে প্রথম মিস আর্থ বাংলাদেশ সম্মানে ভূষিত করেন অতিথি ও আয়োজকরা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড