সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত ২

news-image

জেলা প্রতিনিধি : ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী জামালপুর কমিউটার ট্রেনের ছাদে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে গফরগাঁও স্টেশন থেকে ট্রেনে ওঠে ছিনতাইকারীরা। রাত সাড়ে ১০টার দিকে তিনজনকে ছুরিকাঘাত করে মোবাইল ও নগদ টাকা নিয়ে কেওয়াটখালী ওভারব্রিজের কাছে নেমে যায় ছিনতাইকারীরা।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মামুন রহমান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ছুরিকাঘাতে আহত তিনজনকে জামালপুর রেলওয়ে স্টেশনে নামানো হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

আহত রুবেল মিয়ার বরাত দিয়ে তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী জামালপুর কমিউটার ট্রেনের ছাদে গফরগাঁও স্টেশন থেকে কয়েকজন ছিনতাইকারী ওঠে। এসময় ছাদে থাকা তিন যাত্রীর কাছ থেকে মোবাইলসহ নগদ টাকা ছিনিয়ে নেওয়ার সময় তারা বাধা দেন। পরে ছিনতাইকারীরা প্রথমে দুজনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে রুবেল মিয়াকেও ছুরিকাঘাত করে তারা।

তিনি আরও বলেন, ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে ঢোকার আগেই কেওয়াটখালী ওভারব্রিজের কাছে মোবাইল ও নগদ টাকা-পয়সা নিয়ে ছিনতাইকারীরা নেমে যায়। পরে ট্রেনটি জামালপুর পৌঁছালে তিনজনকে ছাদ থেকে নামিয়ে হাসপাতালে নেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

গুলশান–বাড্ডা এলাকায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত, একাধিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

জনপ্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ, কোনো পদই স্থায়ী নয়: তারেক রহমান

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, পশ্চিমবঙ্গ ভোট গণনার কারণে সীমান্তে কড়াকড়ি

দেশে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ, আমদানির প্রয়োজন নেই: মন্ত্রী

নুসরাতের গেজেট ঠেকাতে মনিরার আবেদন, সিদ্ধান্তে অপেক্ষা আদালতের

বিএনপি নেতা আটকের প্রতিবাদে কুমিল্লায় থানা ঘেরাও, বাস টার্মিনাল অবরোধ

ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় নোটিশ, না মানলে পরোয়ানা

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ সম্পন্ন

জ্বালানি সংকট সামলাতে সংসদীয় বিশেষ কমিটির কাজ শুরু

এপ্রিলে রেমিট্যান্স ৩.১ বিলিয়ন ডলার ছাড়াল, বেড়েছে প্রবাহ

পুলিশের আরও ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ