,

নিজেদের মধ্যে সংঘর্ষ, ২ বিএসএফ সদস্য নিহত

news-image

কলকাতা প্রতিনিধি : ভারতের ত্রিপুরা রাজ্যে নিজেদের মধ্যে গুলি বিনিময়ে বর্ডার সিকিউরিটি ফোর্সের(বিএসএফ) দুই সদস্য প্রাণ হারিয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এই গুলি বিনিময়ে আরও এক জওয়ান গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি।

ত্রিপুরা পুলিশ সূত্রে জানা যায়, গোমতী জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী খাগরাছড়ি এলাকার একটি সীমান্ত চৌকিতে রাইফেল ম্যান প্রভাত সিং ও হাবিলদার সদবীর সিং-এর মধ্যে বচসার থেকেই উত্তেজনার সৃষ্টি হয়।

উত্তর প্রদেশের বাসিন্দা প্রভাত বচসা চলাকালেই গুলি চালায় পাঞ্জাবের সদবীরকে। ঘটনাস্থলে সদবীরের মৃত্যু হয়। এরপর বিওপি-তে অন্যদের উদ্দেশ্যেও এলোপাতাড়ি গুলি চালাতে থাকে প্রভাত।

প্রভাতের গুলিতে বিওপি-র পাহারাদার রাজস্থানের রামকুমার জখম হন। পায়ে গুলি লাগে তাঁর। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাল্টা গুলি চালান কর্তব্যরত বিএসএফ জওয়ানরা।

সহকর্মীর গুলিতেই প্রভাত মারা গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে রাজ্য পুলিশের আইজি (আইন-শৃঙ্খলা) অরিন্দম নাথ জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত চলছে। ঘটনাস্থলে বিএসএফ ও পুলিশ কর্তারা পৌঁছেছেন।

সীমান্ত চৌকিতে গুলি চলায় পুরো এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। সীমান্তবর্তী গ্রামের মানুষ আতঙ্কে রয়েছেন। লাশ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে বিএসএফ এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের