,

পিয়া রে’ সিনেমায় শুটিংয়ে ঢাকায় আসছেন কৌশানী

news-image

‘বিনোদন প্রতিবেদক : টালিউডে বর্তমান সময়ে আলোচিত অভিনেত্রী কৌশানী মুখার্জি। সিনেমা ছাড়াও ব্যক্তিজীবন নিয়েও মিডিয়াতে আলোচনায় আসেন প্রায়ই। কৌশানীর প্রেমিক বনি সেনগুপ্ত। তিনিও কলকাতার একজন অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী রোববার (২৬ সেপ্টেম্বর) কলকাতা থেকে ঢাকায় আসছেন জনপ্রিয় এ নায়িকা। ‘পিয়া রে’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন কৌশানী। তার নায়ক হিসেবে থাকবেন শান্ত খান। এটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।

প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার সেলিম খান গণমাধ্যমকে বলেন, ‘করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক বলেই কাজটি শুরু করছেন। বিদেশি শিল্পী নিয়ে সিনেমায় কাজের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমতিও নাকি নিয়ে রেখেছেন তিনি। ঢাকা, পুবাইল ও চাঁদপুরে হবে সিনেমার শুটিং।’

সেপ্টেম্বরের শেষ পর্যন্ত থাকার প্রস্তুতি নিয়ে কৌশানী ঢাকায় আসছেন বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ভারতীয় সংবাদমাধ্যম আরও জানিয়েছে, পূজন মজুমদারের পরিচালনায় এ সিনেমায় অভিনয় করবেন দুই বাংলার শিল্পীরা। কলকাতা থেকে কৌশানী ছাড়া থাকছেন রজতাভ দত্ত ও খরাজ মুখার্জি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের