অরিন্দম শীলের পরিচালনায় এবার ফেলুদা পরমব্রত

news-image

বিনোদন ডেস্ক : সিনেমা হলের দর্শকদের করোনার কারণে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে আকৃষ্ট করতে পেরেছে প্ল্যাটফর্মগুলো। তাই এবার জি ফাইভে নতুন ফেলুদা সিরিজ আসছে। পরিচালনা করতে যাচ্ছেন অরিন্দম শীল। ভারতীয় গণমাধ্যম তা সংবাদ প্রকাশ করছে।

আর এই সিরিজের ফেলুদার চরিত্রে অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়, তোপসের ভূমিকায় ঋতব্রত মুখোপাধ্যায়। যদিও পরিচালক অরিন্দম শীল নতুন কাজ সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি গণমাধ্যমে। সিরিজের অন্যতম প্রযোজক হিসেবে থাকবেন অশোক ধানুকা। ফেলুদার বেশ কয়েকটি গল্পের স্বত্ব রয়েছে তার কাছে।

এর আগে আড্ডাটাইমসের ফেলুদা সিরিজে দেখা গিয়েছিল পরমব্রত ও ঋদ্ধি সেনের জুটিকে। সেই সিরিজটি পরিচালনা করেছিলেন পরমব্রত। কিন্তু অভিনেতার হাতে একাধিক প্রজেক্ট থাকায় তিনি পরিচালনার দায়িত্বে থাকছেন না। অরিন্দমের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন সিরিজটি পরিচালনার জন্য।

অরিন্দমের সিরিজের প্রথম সিজনের গল্প ‘গ্যাংটকে গণ্ডগোল’। করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে পরপর ‘মহানন্দা’, ‘খেলা যখন’-এর শুট শেষ করেছেন পরিচালক। আগামীকাল থেকে শুরু হবে ‘তিরন্দাজ শবর’-এর শুটিং।

অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায়ও তার ফেলুদা সিরিজের দ্বিতীয় সিজন নিয়ে আসতে চলেছেন। যেখানে টোটা রায়চৌধুরী মুখ্য ভূমিকায়। সৃজিতের পর অরিন্দমের এই সিরিজ কতটা আলোড়ন তৈরি করতে পারে সমালোচকদের নজর এবার সে দিকেই।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান